স্টাফ রিপোর্টার
‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সমবায় বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য প্রযুক্তি ) আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে ও জেলা সমবায় অফিসের পরিদর্শক হিরন্ময় রায়ের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার হারুন অর রশিদ, জেলা সমবায় অফিসার মাহবুবুল হক হাজারী, উপজেলা সমবায় অফিসার মো.মতিউর রহমান, সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যাড. মাহবুবুল হক শাহিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘সমবায় অফিসের মাধ্যমে শুধু ঋণ গ্রহণ করলে চলবে না, সে ঋণ আপনাদের সঠিক ভাবে কাজে লাগাতে হবে। এমন কিছু করতে হবে যার দ্বারা সাবলম্বী জীবন যাপন করা সম্ভব হয়। এজন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সুনামগঞ্জের অনেক মানুষকে আমরা সুদমুক্ত ঋণ দিয়েছি।’
আলোচনা সভার পূর্বে জাতীয় ও সমবায় পত্তাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।


