স্টাফ রিপোর্টার
‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজ সেবা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
মঙ্গলবার সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণ থেকে র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, নুরুল রব চৌধুরী, জেলা সমাজ সেবার উপ-পরিচালক মোতাহের খাঁন হোসেন,
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আবুল কালাম, জেলা সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, আব্দুল হাসিম, কাউন্সিলাম শেলি চৌহান ময়না।
- ছাতকে দুর্বৃত্তদের দেয়া আগুনে মুক্তিযোদ্ধার বসতঘর ভষ্মিভুত
- আবর্জনায় নিমজ্জিত তাহিরপুর উপজেলা পরিষদের পুকুর


