জাতীয় হাত ধোয়া দিবস পালন

স্টাফ রিপোর্টার
‘পরিছন্ন হাত, সুন্দর ভবিষ্যত’ শ্লোগানকে সামনে রেখে বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে    একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা জনসাস্থ্য প্রকৌশল অধিদপÍরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান সভাপতিত্বে ও সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপÍরের কর্মকতা মো. লায়েছ মিয়া তালুকদারের পরিচালনায় আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম,  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহের হোসেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নরুল মোমেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল হাশিম। এছাড়াও বক্তব্য রাখেন, জনসাস্থ্য প্রকৌশল অধিদপÍরের টেকনিক্যাল ম্যানেজার মো.আলামিন, আইডিই ফিল্ড টিম লিডার দেলোয়ার হোসেন মাসুদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাত পরিস্কার থাকলে মন ভাল থাকে, আর মন ভাল থাকলে তোমরা লেখাপড়ায় ভাল করবে। কারণ তোমরা হচ্ছো আগামী দিনের সুন্দর একটা ভবিষ্যৎ, আগামী দিনগুলোতে তোমরা এই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আর সেই ভাবে তোমাদেরকে গড়ে উঠতে হবে।