শ্যামল রায়
তোমার কাছে থেকে আমি
প্রকৃতির সাথে কথা বলি
তোমার কাছে থেকে দেখি
প্রজাপতি উড়ে উড়ে
ছুঁয়ে ফুল কলি
তোমার পাশে বসে শুনি
পাখিদের গান
তোমার পাশে থেকে অনেক গল্পে গল্পে
বেলা হয় অবসান।
তোমার কাছে যেয়ে ছুঁয়ে নিই
বৃষ্টির একফোঁটা জল
তোমার পাশে বসে ভাবনায় ভাসে
অনন্ত জিজ্ঞাসা আর নানা কৌতূহল।
তোমার পাশে রেখে কথা বলি
আমি আর আমার আকাশ
তুমি আমার বড্ড বেশি আপন
বহে আনো মুক্তমন
নিশিথের নেশার বাতাস।


