জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিশ্বম্ভরপুরে বাঁধের কাজ শুরু হবে

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ফসল রক্ষায় হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত বাঁধ স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সভায় ৩৪টি স্কীম অনুমোদন করা হয়। সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পাউবোর উপজেলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিউর রহিম জাদিদ’র সভাপতিত্বে বিস্তারিত উপস্থাপন করেন উপজেলা কমিটির সদস্য সচিব পাউবোর উপ-সহকারি প্রকৌশলী মো. মনসুর রহমান। সভায় জানানো হয়, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজ্জদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, বিশ্বম্ভরপুর থানার ওসি সুরঞ্জিত তালুকদার, উপজেলা প্রকৌশলী মো. মখলেছুর রহমান সরদার, ধনপুর ইউপি চেয়ারম্যান হযরত আলী, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী, বাদাঘাট (দঃ) ইউপি চেয়ারম্যান মো. এরশাদ মিয়া, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, উপজেলা কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা কৃষকলীগ আহবায়ক হুমায়ূন কবির মৃধা, এমপির প্রতিনিধি মোখলেছুর রহমান, গণমাধ্যম প্রতিনিধি স্বপন কুমার বর্মণ, পাউবোর সহকারি মো. আলামিন প্রমুখ।