জাপা নেতা ইনান চৌধুরীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার    
আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির সুনামগঞ্জ ৪ আসনের সম্ভাব্য পার্থী সাবেক মন্ত্রী মেজর (অব.) ইকবাল হোসেন চৌধুরীর বড় পুত্র ইনান ইসমাম হোসেন চৌধুরী সুরমা ইউনিয়নের বাঘমারা গ্রামে মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকালে বাঘমারা ইনান ইসমাম হোসেনের খামার বাড়িতে এই মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়।
বাঘমারা গ্রামের মুরুব্বি ছেরাগ আলী মোড়লের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী ইনান ইসমাম হোসেন চৌধুরী, জাতীয় পার্টির পৌর শাখার সাবেক সভাপতি ওমর ফারুখ, সদর উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক শামছুদ্দিন, সদর উপজেলার জাতীয় পার্টির সহ-সভাপতি গ্রামের মুরুব্বি শফিকুল ইসলাম (মাস্টার), জাপা নেতা আকবর আলী, রমজান আলী, আব্দুর রাজ্জাক, হোসেন মিয়া, আব্দুল জব্বার, জামাল মিয়া, রাজু মিয়া, আমির, শাহরুখ প্রমুখ।
মত বিনিময় সভায় ইনান ইসমাম হোসেন চৌধুরী বলেন,‘ আমি ভোট চাইতে নয়, আপনাদের দোয়া চাইতে এসেছি। আপনাদের এক নজর দেখতে এসেছি। আপনাদের কাছে আমার বাবা, মা অনেক ঋণী, আমি হয়ত তা আমি শোধ করতে পারবো না। আমি আমার বাবা, মা দুই জনকে হারিয়েছি। এখন আপনারা আমারই অভিভাবক। আমি আপনাদের দোয়ায় আপনাদের সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই’।
মতবিনিময় সভা শেষে ইনান ইসমাম হোসেন চৌধুরী কৃষ্ণনগর বাজার ও হালুয়ার ঘাট বাজারে গণসংযোগ করেন এবং সকলের দোয়া চান।