স্টাফ রিপোর্টার
পৌর শহরের আবাসিক এলাকার বাসিন্দারা সামাজিক পরিবেশ রক্ষার জন্য সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার এই অভিযোগ দেন এলাকাবাসী।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, পৌর শহরের জামতলা আবাসিক এলাকায় বাংলাদেশ শিশু একাডেমি রয়েছে। এই একাডেমির আশপাশের এলাকায় প্রতিদিন কিছু সংখ্যক বহিরাগত তরুণেরা যাতায়াত করে। এই সময় স্কুল-কলেজে পড়–য়া মেয়েদের যাতায়াতের সময় নানাভাবে উত্যক্ত করে তারা। বহিরাগত এসব তরুণেরা অশ্লীল কথা-বার্তা বলে এলাকার পরিবেশ নষ্ট করে চলেছে। তাদের আচরণে এলাকার বাসিন্দারা অতীষ্ঠ ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। অভিযোগপত্রে এলাকার বাসিন্দা ১৩৯ জন পুরুষ ও ১০০ জন মহিলার দস্তখত রয়েছে। এলাকাবাসী পরিবেশ সুরক্ষায় আইনী সহায়তা কামনা করেন।


