জামতলায় ধারালো অস্ত্রের আহত ২

স্টাফ রিপোর্টার
শহরের জামতলা এলাকার রায়হাজুল বক্স বিকি ও ফয়সল আহমদ নামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় আরপিননগরের রাহেল মিয়া (২২) ও জামতলার ফয়সল আহমদ (২৫) গুরুত্বর আহত হয়েছেন। রবিবার রাত প্রায় ১২ টার সময় জামতলা পাড়ার ভেতরে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়হাজুল বক্স বিকি ও ফয়সল আহমদের মধ্যে রবিবার রাতে কথা কাটাকাটি হয়। এসময় উভয়ের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, তারা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।   তবে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক  
কামরুল হাসান রাজু জানিয়েছেন এই সংঘর্ষের ঘটনার সাথে ছাত্রদলের কেউ জড়িত নয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কথা কাটাকাটির জের ধরে রায়হাজুল বক্স বিকি তার বাসা থেকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আরপিননগরের রাহেল মিয়া (২২) ও জামতলার ফয়সল আহমদ (২৫) উপর হামলা চালায়। হামলায় রাহেল মিয়া ও ফয়সল আহমদ গুরুত্বর আহত হয়। তাদেরকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে রায়হাজুল বক্স বিকি ও ফয়সল আহমদের সাথে কথা বলতে চাইলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘জামতলা এলাকায় মারামারি ও দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কারো কাছ থেকে কোন প্রকার লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আহত দুইজনকে সিলেটে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।’