স্টাফ রিপোর্টার
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যে কোন নির্বাচনে কাস্টিং ভোটের আট ভাগের একভাগ ভোট কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না পেলে তাঁর জামানত বাতিল হয়ে যায়। সর্বশেষ বুধবার সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে কাস্টিং ভোটের অনেক কম পেয়ে জামানত খোয়ালেন চেয়ারম্যান প্রার্থী লন্ডন প্রবাসী মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী এবং চঞ্চলা দাস।
জেলার ১২১৫ ভোটের মধ্যে ১২০৮ জন ভোটার ভোট প্রদান করেন। চেয়ারম্যান প্রার্থী লন্ডন প্রবাসী মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ এবং চঞ্চলা দাস আনারস প্রতীকে পেয়েছেন মাত্র
২ ভোট। নির্বাচন কমিশনে জামানত রাখা ২০ হাজার টাকা ফেরত পাবেন না তাঁরা।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও জেলা সহকারি রিটার্নিং অফিসার সাদেকুল ইসলাম জানান, দুই চেয়ারম্যান কাস্টিং ভোটের অনেক কম পাওয়ায় তাদের জামানত বাতিল বলে গণ্য হবে।


