জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ গুরুতর অসুস্থ হয়ে সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি গতকাল রাত ১০টায় ফেনারবাঁক ইউনিয়নের পাগনার বিলে অবস্থানরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভূব করলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়ন। পরে অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাঁকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে
কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিলেটে স্থানান্তরের কথা জানালে রাতেই তাঁকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নীরিক্ষা শেষে তিনি হার্টের সমস্যাসহ শ্বাসকষ্টজনিত রোগ ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ৪র্থ তলার ৭নং বেডে চিকিৎসাধীন আছেন।
চেয়ারম্যানপুত্র ইকবাল আল আজাদ জানিয়েছেন, বর্তমান অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো।


