জামালগঞ্জের কিশোরী ধর্ষণের অভিযোগ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নে কলকতখাঁ গ্রামে রাতের আধারে দরিদ্র পরিবারের বসত ঘরে ঢুুকে এক বখাটে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ধর্ষিতার মা সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে সূত্রে জানা যায়,উপজেলার ভীমখালী ইউনিয়নের কলকতখাঁ গ্রামের জয়নাল মিয়ার বখাটে ছেলে ইনসাফ  একই     গ্রামের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর মা-বাবা পেটের তাগিদে রোজগারের জন্য সিলেটে ভোলাগঞ্জ থাকায় ১০ বছরে ছেলে ও কিশোরী মেয়ে বাড়িতে একা ছিল। বখাটে ইনসাফ ওই কিশোরীকে প্রায়ই বিরক্ত করত ও কু-প্রস্তাব দিত। তার কু-প্রস্তাবে সাড়া না দেওয়ায় বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়েছিল। এসব কার্যকলাপের জন্য বখাটের পরিবারের কাছে সালিস করলে বখাটে আরো ক্ষেপে যায়। পরে রাতের আধারে বসত ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে।
অভিযোগে আরো উল্লেখ করা হয়, ঘটনার সময় ওই কিশোরীর চিৎকারে পাড়া-প্রতিবেশী এসে ধর্ষককে হাতে নাতে আটক করে । তারপর এলাকাবাসী এ ঘটনাটি  গ্রাম্য শালিশের মাধ্যমে মিমাংসা করার আশ্বাস দিলেও গত আড়াই মাস অতিবাহিত হলেও বিচার করা হয়নি। উল্টো ধর্ষণকারী ওই কিশোরীর পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন,‘ অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,‘ অভিযোগের কপি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জামালগঞ্জ থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’