জামালগঞ্জের ছয়হারা গ্রামে
শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ছয়হারা গ্রামে আড়াই কোটি টাকা ব্যয়ে শিব মন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ছয়হারা গ্রামের পূর্বদিকে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার। শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার বলেন,‘ জাতির জনক বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকলের উন্নয়ন ও সম্প্রীতিতে বিশ্বাসী। তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানসহ সবার উন্নয়ন করছেন। সকল সম্প্রদায়ের ধর্মীয় উপসনায়ের উন্নয়ন করা হচ্ছে। তার ধারাবাহিকতায় ছয়হারা গ্রামে একটি দৃষ্টিনন্দন শিব মন্দির তৈরি হবে।’
ছয়হারা গ্রামের মুরব্বী শুকদেব তালুকদারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, প্রাক্তন ইউপি সদস্য রাজেন্দ্র তালুকদার, ফেনারবাকঁ ইউনিয়ন পরিষদের সচিব অজিত কুমার রায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, জেলা কৃষক লীগের সদস্য সামছুল ইসলাম, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সামছুল আলম, ছয়হারা গ্রামের শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শুধাংশু তালুকদার, সদস্য অখিল তালুকদার, কৌশিক তালুকদার, তপন তালুকদার, ছয়হারা গ্রামের বাসিন্দা সুশীল তালুকদার, সঞ্জয় তালুকদার, দোলন তালুকদার, সঞ্চিত তালুকদারসহ গ্রামের আরও অনেকেই।


