জামালগঞ্জের নদী থেকে লাশ উদ্ধার

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে ডুবে যাওয়া এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার সকালে গজারিয়া বাজারের দক্ষিণ পাশে সুরমা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানাযায়, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া গ্রামের পশ্চিম পাড়ার জনাব আলীর ছেলে সাজিদুল হক (৪০) বুধবার বিকেলে সুরমা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সাজিদুল। শনিবার সকালে তার লাশ ভেসে উঠে দেখে স্থানীয়রা লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পরে এলাকাবাসী নিহতের জানাযা শেষে তার লাশ দাফন করা হয়েছে।