জামালগঞ্জের সমাজসেবক আবু তাহেরের মৃত্যু

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার (অব.) উপ-পরিচালক মো. আবু তাহের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সিলেটস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন শুক্রবার উত্তর কামলাবাজস্থ নিজ বাড়িতে এনে ১ম এবং সিলেটে নিয়ে ২য় জানাজা শেষে আখালিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রয়াত আবু তাহের জামালগঞ্জস্থ কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের উপদেষ্টা ও সিলেটস্থ জামালগঞ্জ কল্যাণ সমিতির সাবেক সহ সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কর্মকা-ে অংশগ্রহণ করেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়াসহ আরও অনেকে।