জামালগঞ্জের সাংবাদিক হাবিব আহত

জামালগঞ্জ অফিস
দৈনিক সুনামগঞ্জের খবর ও যুগান্তরের জামালগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান শনিবার রাতে উপজেলা সদর থেকে রাতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সাথে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে জামালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছে, তার পায়ের হাড় ফেটে গেছে। কিছুদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে। হাবিবুর রহমানের দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন তার পরিবার।