জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের কয়েকশত গ্রাহকের মধ্যে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
সাচনাবাজার ইউনিয়নের রামনগর, সুজাতপুর, হরিপুর গ্রামের আয়োজনে রামনগর বাজারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন।
রামনগর গ্রামের মুরব্বি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক সেলিম
আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম অখিল কুমার সাহা, জেলা কৃষক লীগের আহবায়ক অ্যাড. আসাদ উল্লাহ সরকার, থানার অফিসার ইনচার্জ আবুল হাশেম, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন, দলীয় নেতা কাজী আশরাফুজ্জামান, নাসিরুল হক আফিন্দি, আবুল খয়ের, আবুল আজাদ ,আবুল কালাম,সায়েম পাঠান, মলি হোসেন প্রমুখ।
- শেখ হাসিনা থাকলে হাওরের নারীদের কর্মসংস্থান হবে -শামীমা
- ধান ও মাছের উৎপাদন বিষয়ে সচেতন থাকতে হবে -জেলা প্রশাসক


