জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় ফেনারবাক ইউনিয়নের হটামারা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে এসএসপি ১৯৯৬ ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে ৪০টি পরিবারের মাঝে ১ হাজার টাকা করে নগদ অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসএসসি ৯৬ ব্যাচের মো. নুর হোসেন, জাবেদ জাহাঙ্গীর গোলাম কিবরীয়া জুয়েল, ফজলুল করিম, মুছা মিয়া সহ গ্রামের লোকজন।


