জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে কিশোরী অপহরণকারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে অপহরণ মামলার আসামী মাসুক মিয়াকে তার নিজ বাড়ী বেহেলী ইউনিয়নের রাধানগর থেকে আটক করা হয়েছে। জানা যায়, গত ২ জানুয়ারী রাতে উপজেলার বেহেলী ইউনিয়নের ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে নিজ বসতঘর থেকে রাতের আঁধারে অপহরণ করে একই গ্রামের দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। পরে কিশোরীর বাবা বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের আসাদ আলীর ছেলে মহসিন মিয়া (২২),মৃত আব্দুল জলিলের ছেলে মাসুক মিয়া (৪০), মৃত-রফিক মিয়ার ২ ছেলে সুলেমান মিয়া (২৫) ও লোকমান মিয়া (৩০)কে আসামী করে থানায় মামলা দায়ের করেছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জয়নাল আবেদীন বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে বেহেলীর রাধানগর থেকে অপহরণকারী মাসুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


