জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে শিখন রুরাল মডেল সেকেন্ড চান্স এডুকেশন সরকারী বেসরকারী অংশীদারিত্ব শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে আরডিআরএস বাংলাদেশ ও সেইভ দ্যা চিলড্রেন‘র সহযোগীতায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান।
সাজিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মু. রশিদ আহমদ, ডা. নিলাক্ষী শেখর তালুকদার। সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, প্রোগ্রাম উপস্থাপনা করেন,আরডিআরএস‘র প্রোগ্রাম এডুকেশন অফিসার মো: দুলাল করীম.গনমাধ্যম কর্মী ওয়ালী উল্লাহ সরকার,আখতারুজ্জামান তালুকদার, শিক্ষক প্রতিনিধি রইছুজ্জামান, আব্দুল গফ্ফার তালুকদার, এনজিও কর্মী জুলফিকার চৌধুরী রানা প্রমুখ।


