জামালগঞ্জ সংবাদদাতা
জামালগঞ্জ উপজেলায় আছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নূরুল আমিন তালুকদার।
প্রধান শিক্ষক চয়ন কান্তি পুরকায়স্থের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, মাওলানা জুবায়ের আহমদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জামালগঞ্জ থেকে আটগাঁও লালবাজার পর্যন্ত সড়কের জন্য ২ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিদ্যালয়ে একটি ভবন নির্মাণ করা হবে। শহীদ মিনার ও ওয়াসরুম স্থাপন করা হবে। আটগাঁও মামুদপুর ঈদগাহের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।


