জামালগঞ্জে অসহায় মানুষের পাশে আকবর হোসেন

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে দিন মজুর, খেটে খাওয়া মানুষদের খোঁজ খবর নিচ্ছেন ও ত্রাণ বিতরণ করছেন সাবেক ছাত্র নেতা, সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয় সম্পাদক আকবর হোসেন। গত তিনদিন ধরেই কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন তিনি। ব্যক্তিগত উদ্যোগে রাতে কয়েকজন সঙ্গী নিয়ে চাল, ডাল, তৈল, আলুর একটি প্যাকেট বাড়ী বাড়ী গিয়ে পৌছে দিচ্ছেন।
শুক্রবার রাতে জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ বিতরণের সময় তার সাথে ছিলেন জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা ও দক্ষিণ কামলাবাজ গ্রামের সন্তান টিপু সুলতান সহ গ্রামের তরুন ও ছাত্রগণ।