জামালগঞ্জ অফিস
সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়, এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নির্বাচনী সহিংসতা জামালগঞ্জ সুশাসনের জন্য নাগরিক’র আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগর সভাপতি মোহাম্মাদ আলী, উপজেলা আ. লীগের সিনিয়র সহ সভাপতি ও ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ,ওয়ালী উল্লাহ সরকার, মহিলা পরিষদের সভানেত্রী শেখ আয়শা বেগম, নারী নেত্রী খালেদা আক্তার, স্বপন কুমার রায়, শিক্ষক নিশেন্দ্র কুমার রায়, জামিল আহমদ জুয়েল প্রমুখ।
মানববন্ধন কর্মসূচীতে সমাজকর্মী পঙ্কজ পাল চৌধুরী, নারী নেত্রী মাধবী পাল চৌধুরী, সুফিয়া আক্তার, ইউপি সদস্যা শারমীন সুলতানা, ইউপি সদস্য ইয়াছিনসহ আয়োজক সংগঠনের সদস্যবৃন্দ, অসাম্প্রাদায়িক চেতনার বিশ্বাসী রাজনৈতিক দল,জনপ্রতিনিধি,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন পেশাজীবি উপস্থিত ছিলেন ।
- সপ্তাহব্যাপী বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব শুরু
- ছাতকে চুরি-ডাকাতি বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়িদের স্মারকলিপি


