জামালগঞ্জে ইউপি সদস্যার বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যা শারমীন সুলতানার বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে লক্ষীপুর গ্রামের জনৈক মখলিছুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।  
লিখিত অভিযোগে সূত্রে জানা যায়, জামালগঞ্জ সদর ইউনিয়নের ১,২ ও ৩ সংরক্ষিত মহিলা সদস্যা শারমীন সুলতানা প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার সুবিধাভোগী পুরুষ ও মহিলাদের কাছ থেকে প্রায় ১৫ হাজার নগদ টাকা আত্মসাৎ কেেরছেন। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.আতিকুর রহমানের হস্তক্ষেপে আত্মসাতের কিছু টাকা ফেরত দেওয়া হয়েছে। অবশিষ্ট টাকা দেই দিচ্ছি করে পায়তার করে বাকি টাকা আত্মসাতের অপচেষ্টায় লিপ্ত আছেন।
অভিযুক্ত ইউপি সদস্যা শারমীন সুলতানা বলেন,‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি কারো কোন টাকা আত্মসাত করি নাই।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা বলেন,‘ ইউপি সদস্যা শারমীন সুলতানার বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।