জামালগঞ্জে কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সভা

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ৩টায় সাচনা বাজারস্থ অস্থায়ী কার্যালয় কুহেলিকা মুদ্রণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী। সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর
মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মুনায়েম নেহেরু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি মো. আলী আমজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিত রায়, সাংগঠনিক সম্পাদক ডা. বিষ্ণুপদ সূত্রধর, সাহিত্য সম্পাদক পংকজ শীল, ক্রীড়া সম্পাদক জিয়াউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সোনালী রায়, সদস্য রিপন তালুকদার, মো. নবী হোসেন, সুনির্মল হালদার প্রমুখ। সভায় সংগঠনকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।