জামালগঞ্জে কমরেড বরুণ রায়ের জন্মশতবার্ষিকীর আলোচনা সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে কমরেড বরুণ রায়ের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সাচনা বাজার শহীদ মিনার প্রাঙ্গণে কমরেড বরুণ রায় জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ সুনামগঞ্জের আয়োজনে ও কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদ জামালগঞ্জের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর। এর আগে কমরেড বরুণ রায়ের জন্মভূমি বেহেলী গ্রামের নিজ ভিটা পরিদর্শন করেন নেতৃবৃন্দ।
কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সহ সভাপতি মো. আলী আমজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা সিপিবির সভাপতি ও জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব অ্যাড. এনাম আহমেদ। স্বাগত বক্তব্য দেন কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপদ সূত্রধর।
বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল তুহিন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জামালগঞ্জ মহিলা পরিষদের সভাপতি শেখ আয়েশা বেগম, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ, নাট্য ব্যক্তিত্ব সমরেন্দ্র আচার্য শম্ভু, কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদ জামালগঞ্জের সহ সভাপতি আবু তাহের তালুকদার, সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, জেলা মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ।
এসময় উপস্থিত ছিলেন হাওরের কৃষি ও কৃষক রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টু, লেখক সুখেন্দু সেন, কবি কুমার সৌরভ, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমান শাহীন, সুনামগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।
সভায় বক্তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা কমরেড বরুণ রায়ের স্মৃতি ধরে রাখার জন্য তার জন্মভূমি বেহেলীর বৌলাই নদীর উপর তার নামে সেতু নির্মাণ এবং উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে স্মৃতিচিহ্ন নির্মাণের জোর দাবি জানান।