জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র হাইস্কুলের ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব।
প্রধান শিক্ষক জরিনা আক্তার বীনার সভাপতিত্বে এবং ক্রীড়া শিক্ষক হাসিবুল হাসান বাতেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, জামালগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ, এম আল—আমিন, মো. রুবেল মিয়া, মোছা. লুৎফা আক্তার।
বার্ষিক ফলাফল ঘোষণা করেন উপজলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশ^জিত দেব। প্রধান শিক্ষক জরিনা আক্তার বীনা শিক্ষার্থীদের হাতে ফলাফল তুলে দেন।
- ঢাকায় আরও ৬টি মেট্রোরেল লাইন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে : সেতুমন্ত্রী
- জামালগঞ্জে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


