হাবিবুর রহমান. জামালগঞ্জ
জামালগঞ্জে এসএসসি/ দাখিল,জেএসসি ও পিএসসি/এবতেদায়ী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
সহকারী শিক্ষক মো.সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. লৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, আলা উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈফিকল ইসলাম, পংকজ পাল চৌধুরী, সাংবাদিক মো.ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ প্রমুখ।
- ছাতকে মৃত মুক্তিযোদ্ধাদের ওয়ারিশগনকে নমিনী কার্ড প্রদান
- ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক


