সুনামগঞ্জ জেলা কৃষক লীগ থেকে অব্যাহতি নেয়া অ্যাড. আসাদ উল্লাহ সরকার গত ১৬ ডিসেম্বর জামালগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে নিজেকে আহবায়ক হিসেবে পরিচিতি দেয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জামালগঞ্জ উপজেলা কৃষক লীগ।
অ্যাড. আসাদ উল্লাহ সরকারের এই ঘটনার প্রতিবাদে রবিবার বিকালে উপজেলা সদর এলাকায় প্রতিবাদ সভা করেছে উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।
উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলী আমজদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শামসুল আলমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কৃষক লীগ নেতা জালাল উদ্দিন, গউছ মিয়া, আব্দুল কাইয়ুম, জমির হোসেন, সাস্তু মিয়া, আলা উদ্দিন, আব্দুল অদুদ, সান্টু মিয়া, আল মামুন, রফিকুল ইসলামসহ কৃষক লীগের বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন,‘ অ্যাড. আসাদ উল্লাহ সরকারকে জেলা কৃষক লীগ নেতৃবৃন্দ অনাস্থা জানিয়েছেন। আসাদ উল্লাহ সরকার কৃষক লীগ থেকে অব্যাহতি নিয়েছেন এখন আবারও মঞ্চে নিজেকে জেলা কৃষক লীগের আহবায়ক পরিচয় দেওয়ায় আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’
সভায় বক্তারা হাওররক্ষা বাধঁ নির্মাণে পিআইসি গঠনে প্রকৃত কৃষকদের অন্তর্ভূক্ত করে জমির মালিকদের দ্বারা বাঁধ নির্মাণ করার দাবি জানান। (প্রেস বিজ্ঞপ্তি)


