জামালগঞ্জ প্রতিনিধি
‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান’ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টায় জামালগঞ্জ শহীদ মিনারের সামনে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলে উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাহেদুল হক,।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ভীমখালী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, উপজেলা প্রাণী সম্পদের ভেটেনারী সার্জন ডা. মোমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সভাপতি নূরুল হক আফিন্দি, জামালগঞ্জ মডেল উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার,আব্দুল আহাদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, বিশিষ্ট ব্যবসায়ী পংকজ পাল চৌধুরী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


