আকবর হোসেন, জামালগঞ্জ
‘শায়েস্তা খার আমল না, শেখের ফুরির আমলে আমরারের ১০ টেখা কেজি চাইল খাওয়াতাছইন। আমরা ফুরু বেলায় হুনতাম শায়েস্তা খার আমলো চাল হস্তা আছিলো। তখন দেখি শেখের ফুরির আমলে চাইল সস্তা। শেখের ফুরি আমরারের ১০ টেখায় ব্যাংক একাউন্ট, চাল, আমরারে বিনামূল্যে সার বীজ দিতাছে। আমরার পরিবার ৫জন মানুষ, আমরার খুব উপকার অইছে। আমরা খুশী খুব খুশী।’
এভাবেই মনের ভিতরে থাকা জমানো কথাগুলো বলছিলেন ১০ টাকা কেজিতে চাল পাওয়া উপকার ভোগী জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের সীতেশ দাসের স্ত্রী রেখা দাস।
শুধু রেখা দাস নয় সুমিত্রা রায়, সাধনা রায়, ফেনারবাঁক ইউনিয়নের বিনাজুড়া গ্রামের বিষ্ণু দাস,কামারগাঁওয়ের মমিন মিয়া, রসুলপুর গ্রামের গোলাম উদ্দিন, ভীমখালী ইউনিয়নের বিছনা গ্রামের আমিরুল ইসলাম, রেজাউল করিম, আলাল উদ্দিনরা সবাই ১০ কেজি দরের চাল পেয়ে খুশি। তাদের মতো উপজেলার ৫টি ইউনিয়নের ৬০৫৭ জন উপকার ভোগী ১০ টাকা কেজিতে প্রতিমাসে প্রতিজনে ৩০ কেজি চাল ক্রয় করতে পারছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস সূত্রে জানা যায়,জামালগঞ্জ সদর ইউনিয়নে ১১২৭ জন, সাচনাবাজার ইউনিয়নে ১১১৬ জন, বেহেলী ইউনিয়নে ১২৭৯ জন, ভীমখালী ইউনিয়নে ১৫৪৫ জন,ফেনারবাঁক ইউনিয়নের ১০০০ জন উপকারভোগী আছেন। ৫টি ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে ২ জন করে ১০ জন ডিলারের মাধ্যমে বিতরণ কাজ বাস্তবায়ন হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী বলেন,‘একমাত্র আওয়ামী লীগ সরকারের দ্বারাই সম্ভব ১০ টাকা কেজিতে জনগণকে চাল খাওয়ানো। জননেত্রী ও প্রধানমন্ত্রীর ঘোষণা ছিলো যা বর্তমান সময়ে বাস্তবায়ন হচ্ছে।’
সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শামীম বলেন,‘ আওয়ামী লীগের সরকার জনগণের সরকার। জনগণের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ১০ টাকা কেজিতে চাল খাওয়াচ্ছেন। ’
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি বলেন,‘খাদ্যবান্ধব কর্মসূচির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে হলে আমাদের সকলে মিলে একযোগে কাজ করে যেতে হবে।
- রোগীর সঙ্গে চিকিৎসকদের ভালো আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর
- নাগরী লিপি ও সাহিত্যের জন্য মোস্তফা সেলিম ইতিহাসে অমর হয়ে থাকবেন


