জামালগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচী মৌখিক অভিযোগে পরিদর্শন

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচী নিয়ে মৌখিক অভিযোগের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন ডিলার পয়েন্টে পরিদর্শন করেছেন। গত কদিন ধরে জামালগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচী নিয়ে সাচনার রামনগর, ভীমখালীর লালবাজার সহ কয়েকটি ডিলার এলাকার এলাকাবাসীর মৌখিক অভিযোগের ভিত্তিতে উপজেলার একাধিক পয়েন্টে পরির্দশন করেন তদন্তকারী কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।
গত শনিবার সকাল থেকে দিনব্যাপী জামালগঞ্জ সদর ইউনিয়নের সাচনা লামাবাজারে    
অসিত রায় চৌধুরীর পয়েন্ট, ভীমখালী ইউনিয়নের লাল বাজারে আবু তাহেরের পয়েন্ট,কারেন্টের বাজারে শাহাব উদ্দিন, ফেনারবাঁকের লক্ষীপুর বাজারে গোলাম জিলানী আফিন্দির পয়েন্ট পরিদর্শন করা হয়েছে। পরির্দশনের সময় উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল হক, ভীমখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির, স্থানীয় ওয়ার্ড আ:লীগের সভাপতি মালু মিয়া, ভীমখালীর ইউপি সদস্য তাহির আলী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।