জামালগঞ্জে গাঁজাসহ একজন আটক

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের নুরপুর গ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ৯টায় সাচনা বাজার ইউনিয়নের নূরপুর গ্রামের কাছম আলীর বাড়িতে অভিযান চালিয়ে  
১৪ কেজি গাজা সহ তাজুদ মিয়া নামের এই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আটকৃত তাজুদ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটককৃত গাজার মূল্য আনুমানিক  এক লাখ টাকা।
জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাসেম বলেন,‘তাজুদ মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে অবাধে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলো। এ ব্যাপারে জামালগঞ্জ থানায় নূরপুর গ্রামের কাছম আলীর ছেলে তাজুদ হোসেন, রামনগর গ্রামের মৃত সামছুল হকের ছেলে হেলাল আহমদ, একই গ্রামের মৃত মফিজ আলীর ছেলে আজির মিয়াসহ তিনজনকে আসামী করে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।