জামালগঞ্জে গোলাম মর্তুজা স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ কিন্ডার গার্টেনের অধ্যক্ষ প্রয়াত গোলাম মর্তুজা স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জামালগঞ্জ কিন্ডারগার্টেনের আয়োজনে বিদ্যালয় মাঠে শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও কিন্ডারগার্টেনের সভাপতি প্রসূন কুমার চক্রবর্তী।
সিনিয়র শিক্ষক আলী আমজাদের সঞ্চালনায় শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জরিনা আক্তার বীনা। অধ্যক্ষ গোলাম মর্তুজা স্মৃতিচারণ করে  শোকসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহা. রশীদ আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহর্ধমীনি          
অ্যাড. নিবেদিতা রায় চৌধুরী, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হেমন্ত কুমার দাস, মো. নূরুজ্জামান, মহিলা পরিষদের সভানেত্রী শেখ আয়েশা বেগম, উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক জামিল আহমদ জুয়েল, সাংবাদিক আব্দুল আহাদ. চাইল্ড কেয়ারের পরিচালক ফখরুল আলম, প্রয়াত গোলাম মর্তুজার মেয়ে ও চাইল্ড কেয়ারের শিক্ষিকা মাকসুদা আক্তার রুনি, প্রধান শিক্ষিকা হামিদা বেগম, আনন্দ নিকেতনের আবুল কালাম আজাদ, সাবিহা জাহান, আবু তাহের, আলী আক্কাছ মুরাদ, সাবেক শিক্ষার্থী মাহফারা ঐশী, ইসরাত জাহান নোভা।
শোকসভায় জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও সাবেক অধ্যক্ষ অ্যাড. আসাদ উল্লাহ সরকার, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, অবসরপ্রাপ্ত শিক্ষক বজ্র মোহন সরকার, আবুল কাশেম, শাসুজ্জামান, তামজিদ, বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শোকসভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন জামালগঞ্জ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. নুর উদ্দিন ও নিকাহ রেজিস্ট্রার কাজী শরফুল বাশার।