জামালগঞ্জে চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে ‘চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় সংলগ্ন মাঠে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা কামিটির সভাপতি মাও. হাবিবুর রহমান’র সভাপতিত্বে ও কিন্ডাগার্টেনের অধ্যক্ষ্য ফখরুল আলম চৌধুরীর সঞ্চালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মাও. নুরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল আজাদ তালুকদার, অভিভাবক সদস্য শাহ্ শাহজাহান মিয়া, জামালগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ।