জামালগঞ্জ অফিস
হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজির চালের জব্দের ঘটনায় এখন পর্যন্ত খাদ্য বিভাগের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। খাদ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আজও অধিকতর তদন্ত হয়েছে। চাল জব্দের ঘটনায় খাদ্য অধিদপ্তরের আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তারা। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন খাদ্য বিভাগের জেলা কর্মকর্তা তদন্ত করে অসঙ্গতি পেয়েছেন, তদন্ত প্রতিবেদন পেলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর এলাকার ডিলার (মোতাসিম বিল্লাহ)পয়েন্ট থেকে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরের ১০২ বস্তা চাল জব্দ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল বিক্রিতে অনিয়ম নিয়ে রামনগর এলাকাবাসী লিখিত ও মৌখিকভাবে গত এক সপ্তাহে দু’বার খাদ্য পরিদর্শক ও
উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব বলেন,‘জেলা খাদ্য কর্মকর্তা স্যার সহ আজ সরেজমিনে রামনগর পয়েন্টে তদন্ত করে আসি। ডিলারের স্টকে গড়মিল পাওয়া গেছে। খাদ্য নিয়ন্ত্রণ আইনে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি বলেন,‘ খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে আজ সরেজমিনে তদন্ত হয়েছে। তদন্তে গড়মিল পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন পেলে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
- জামালগঞ্জে স্কুল শিক্ষকের কাণ্ড দুই ছাত্রকে পিটিয়ে জখম
- ছাতকে মন্দিরে হামলার ঘটনায় গ্রেফতার ১, তদন্ত কমিটি গঠন- সনাতন ধর্মাবলম্বিদের প্রতিবাদ সভা


