জামালগঞ্জে চেক জালিয়াতির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে চেক জালিয়াতির মামলায় দ-াদেশপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদারকে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। আদালতের সাজাপ্রাপ্ত হিসেবে গ্রেপ্তারী পরোয়ানা জারি হওয়ায় মঙ্গলবার ভোরে বেহেলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গ্রেপ্তারের ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের।
মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ কোর্টের ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আদালত গ্রেপ্তারকৃত অসীম চন্দ্র তালুকদারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানা যায়, অসীম চন্দ্র তালুকদার ছয় মাসের দ-াদেশপ্রাপ্ত ফেরারী আসামী এবং ১৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানাও করে আদালত। তার বিরুদ্ধে দায়রা জজ আদালতের মামলা নং-৭০/২০২০ এবং সিআর মামলা নং ১০৪২/১৯ রয়েছে।