জামালগঞ্জে ছাত্রীদের মধ্যে ছাতা বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অসহায়, দরিদ্র ও মেধাবী  ছাত্রীদের মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ভীমখালী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ছাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে নোয়াগাও অষ্ট্রগ্রাম আলিয়া মাদ্রাসা, রামনগন আ: মুকিত উচ্চ বিদ্যালয়, রামনগর মহিলা মাদ্রাসায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে এডিবির অর্থায়নে ছাতা বিতরণ করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু। ছাতা বিতরণ কালে নোয়াগাও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর উদ্দিন, ভীমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আ: মুকিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ সহ বিদ্যালয় গুলোর ম্যানেজিং কমিটির সদস্যরা, অভিভাবকগণ ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।