জামালগঞ্জে ছাত্র নিপীড়ক সেই প্রধান শিক্ষক বরখাস্ত

জামালগঞ্জ অফিস
সকল জল্পনা কল্পনা আর নানা নাটকীয়কতার পর ছাত্র পেটানোর ঘটনায় জামালগঞ্জের নয়াহালট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল গাফফারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক শিক্ষা বিভাগের উপ পরিচালক তাহমিনা খাতুন উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের সুপারিশের পেক্ষিতে প্রধান শিক্ষক আব্দুল গাফফারের বরখাস্তের  
আদেশে স্বাক্ষর করেছেন। আদেশে উল্লেখ করেন, জামালগঞ্জ উপজেলার নয়াহালট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৫ম শ্রেণির ২ জন ছাত্রকে শারীরিক নির্যাতন করেন। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তা ৭ নভেম্বর ২৩০৯ স্মারকে তদন্ত প্রতিবেদন প্রমাণিত হওয়ায় আব্দুল গাফফার তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হলো। সরকারী বিধি মোতাবেক খোরাকী ভাতা পাবেন।  যার স্মারক নং- ৪৯৬ তারিখ ১০ নভেম্বর। একই দিন বিকেলেই প্রধান শিক্ষককে বরখাস্তের আদেশের কপি পৌঁছে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।  
জানা য়ায়, গত ১ নভেম্বর নয়াহালট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফফার ৫ম শ্রেণীর দুজন ছাত্রকে পিটিয়ে আহত করেন।