স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে পন্ডিত ছিদ্দিক আলী আফিন্দী মেধা বৃত্তি পুরস্কার ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের জয়তুন্নেছা আফিন্দী ফাউন্ডেশনের আয়োজনে বিছনা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ফয়জুর রহমান।
শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষার্থী ফারাহ তাহসিন নূর আফিন্দী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইনছান মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা গার্ল গাইড্স কমিশনার নাসিমা রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাস, মাও. তাফাজ্জুল হক আজিজ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমেদ, জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান, ভীমখালী ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুজ্জামান, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আবেদীন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, বিছনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক বিমল কান্তি পুরকায়স্থ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুন্নাহার আফিন্দী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, ফাউন্ডেশনের সহ সভাপতি শের উদ্দিন আফিন্দী, অ্যাড. শাহীনুর রহমান, ভীমখালী ইউপি সদস্য রনজিত তালুকদার, আনোয়ার পারভেজ প্রমূখ।
গত ১১ নভেম্বর জামালগঞ্জ উপজেলার ২৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ৬৬ জন ছাত্র ৬০ জন ছাত্রীসহ মোট ১২৬ জন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ১ম গ্রেডে ৩ জন, ২য় গ্রেডে ১৫ জন ও ৩ য় গ্রেডে ১৫ জনকে মেধা বৃত্তি পুরষ্কার প্রদান শেষে জয়তুন্নেছা আফিন্দী ফাউন্ডেশন ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ৬০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়।


