জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে মানববন্ধন ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলার ভীমখালী ইউনিয়নের লালবাজার এলাকার সামাজিক সংগঠন একতা যুবসংঘের উদ্যোগে স্থানীয় কারেন্টের বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে এলাকার নানা শ্রেণী পেশার কয়েক শত মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক দিল আহমেদ, আখতারুজ্জামান তালুকদার, একতা যুবসংঘের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, আইন বিষয়ক সম্পাদক কোরবান আলী, আমির হোসেন, গোলাম হোসেন, আবু হুরায়রা, রাজন, সামছুল প্রমুখ।
বক্তারা বলেন,‘দেশে ইসলাম প্রতিষ্ঠার নামে যেভাবে বিদেশী এবং দেশের নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে তা ইসলাম সমর্থন করে না। যারা মানুষ হত্যা করে তারা ইসলামের শক্র। দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জাতি আজ ঐক্যবদ্ধ।’ অবিলম্বে ঐ সমস্ত সন্ত্রাসী ও জঙ্গীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন বক্তারা।


