জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা বিরোধী র্যালি ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা কৃষক লীগের ব্যানারে র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেইটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন
দলীয় নেতা আলী আমজাদ, আনোয়ার হোসেন, শামসুল হক, শামসুল আলম, গোলাম হায়দার, রমজান মিয়া, গোলাম হোসেন, আলী আমজাদ, ছাত্র লীগ নেতা কামরুল ইসলাম আলমঙ্গীর, জামাল মিয়া প্রমুখ।


