জামালগঞ্জ প্রতিনিধি
”তথ্য পেলে মুক্তি মেলে,সোনার বাংলার স্বপ্ন ফলে” এ স্লোগানকে সামনে রেখে জামালগঞ্জে জাতীয় তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। গত সোমবার সকালে সামাজিক সুরক্ষা ফোরামের আয়োজনে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধান শিক্ষক গুল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, উপজেলা আ”লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ভাইস-চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল আহাদ, হাবিব রহমান প্রমুখ।


