জামালগঞ্জ প্রতিনিধি
বিএনপি’র সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. রফিক চৌধুরী জামালগঞ্জে গণসংযোগ করেছেন।
শুক্রবার সকালে তিনি উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে ভীমখালী, লালবাজার, উজ্জ্বলপুর, নোয়াগাঁও বাজার, কলকখতা ও মল্লিকপুর বাজারে গণসংযোগ করেন।
গণসংযোগকালে জেলা বিএনপির সাবেক নেতা জুলফিকার আলী ভুট্রো, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম চৌধুরী মিলন, ধর্মপাশা
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন স্বপন, যুবদল নেতা নয়ন মিয়া, জামালগঞ্জ উপজেলা ছাত্রনেতা আসাদ আল সাদি, সুফায়েল, আমিরুল হক, ইউনিয়ন বিএনপি’র নেতা আবু সায়েম, আখতারুজ্জামান তালুকদার, সোনা মিয়া, আইনুল হক, কামরুজ্জামান, ফরিদ মিয়া, আবু তাহের, সোহেল, খালেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


