জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক কেন্দ্রীয় কমিটি’র সদস্য ও সাবেক জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী গণসংযোগ করেছেন। বুধবার সকালে তিনি উপজেলার জামালগঞ্জে বিএনপি নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র নেতা জুলফিকার আলী ভুট্টো, জামালগঞ্জ বিএনপি’র নেতা প্রভাষক রফিকুল বারি চৌধুরী, শাহজাহান, জুলফিকার চৌধুরী রানা, সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন,
আঃ শহীদ, মোহাম্মাদ আলী, আবু লেইচ, শাহ সাইফুজ্জামান উকিল, সাবেক ইউপি সদস্য মনির হোসেন, আব্দুর রহিম, মতিউর, দুধু মিয়া, যুবদল নেতা হাসিন তালুকদার, ওয়াহিদ মিয়া, সাইফুল, মোবারক, আবুল কালাম আজাদ, হিরা, ছাত্রদল নেতা আসাদ আল শাদী প্রমূখ। অপরদিকে জামালগঞ্জ থেকে সাচনা বাজার, লক্ষীপুর, উজান লক্ষীপুর, গজারিয়া, আলীপুর, সুখাইর রাজাপুর, বাবুপুর বাজার থেকে ফেনারবাঁক লক্ষীপুর বাজারে গণ সংযোগ করেন।
- ছাতকে দুই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু
- দোয়ারায় ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সদর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন


