জামালগঞ্জে ড. হ্যানিম্যানের ২৬১তম জন্মবার্ষিকী পালিত

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে হোমিওপ্যাথিক জনক স্যার ড. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬১ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় সাচনাবাজার মুকুল হোমিও হলে জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডা. পিসি সরকার। ডা. বিষ্ণুপদ সুত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক অখিল চন্দ্র তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. অসীম কুমার সরকার।