জামালগঞ্জ অফিস
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২ তম জন্মদিন পালন করেছে উপজেলা বিএনপির এক অংশ। রবিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির একাংশের অস্থায়ী কার্যালয়ে তারেক রহমানের ৫২ তম জন্ম দিনের কেক কাটা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক আহবায়ক কমিটির প্রথম সদস্য আব্দুল মুকিত মাষ্টার। উপজেলা শ্রমিক দল
সভাপতি আবুল লেইছের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা নূরু মিয়া, শাহ মো: শাহজাহান, জয়নাল আবেদীন,শামসুজ্জামান ধন মিয়া, মাসুক আহমদ, আখতারুজ্জামান, ছাত্রদল নেতা জুয়েল আহমদ, শ্রমিক দল নেতা আব্দুর রশীদ,আবু তাহের প্রমুখ।


