স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার রাতে। শনিবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ১ ব্যক্তি’র মৃত্যু ঘটে। নিহতের নাম আলী আমজাদ (৫০), তিনি উপজেলার ভীমখালী ইউনিয়নের জাল্লাবাজ গ্রামের শরাফত আলী’র ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গ্রামের হাটি বাড়ির উঠোন দিয়ে ঠেলা গাড়ি নিয়ে যাওয়ায় শুক্রবার জাল্লাবাজ গ্রামের আলী আমজাদ ও নূর ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ৮ টায় এর জের ধরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন আহত হয়। গুরুতর আহত আলী আমজাদ ও তার ভাই আলী হোসেনকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর পক্ষের নূর ইসলামকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার সকাল সাড়ে ৮ টায় চিকিৎসাধীন অবস্থায় আলী আমজাদের মৃত্যু ঘটে। নূর ইসলাম’এর অবস্থাও আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম জানান, এ ঘটনায় এখনো ( শনিবার বিকাল ৪ টা) মামলা হয় নি। কেউ গ্রেপ্তারও হয় নি।
- সুনামগঞ্জে সরকারি কর্মকর্তাদের অনলাইনে বেতন তোলা শুরু
- মাদক জঙ্গিবাদ রুখতে তরুণদের প্রতিরোধ গড়ার আহবান পরিকল্পনামন্ত্রীর


