জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে দুর্গা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার সাচনা বাজার জগন্নাথ জিউর আখড়ায় প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি করুনা সিন্ধু তালুকদার। সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদ জামালগঞ্জ শাখার সহ সভাপতি পংকজ পাল চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া পূজা কমিটির সভাপতি সুধির কুমার রায়, অজয় পাল চৌধুরী বাড়ীর পূজা কমিটির সভাপতি অজয় পাল চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়ন পূজা কমিটির আহবায়ক শৈলেন দেবনাথ,চানপুর সমাজ কল্যাণ যুব সংঘের পূজা কমিটির সভাপতি দ্বৈপ্যায়ন হালদার, বিনাজুড়া মধ্যবাড়ী পূজা কমিটির সভাপতি সিন্ধু ভুষণ তালুকদার, কমরেড বরুণ রায়ের বাড়ী পূজা কমিটির সভাপতি জ্যোতিষ তালুকদার, জামালগঞ্জ নাথ বাড়ীর পূজা কমিটির সভাপতি দিপক তালুকদার, জামালগঞ্জ নতুন পাড়া পূজা কমিটির সভাপতি নরসিংহ দাস প্রমুখ।


