জামালগঞ্জে ধান কাটা উৎসবের উদ্বোধন করেছেন শামীমা

স্টাফ রিপোর্টার
স্বাস্হ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে ধান কাটা উৎসবের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহারিয়া।
মঙ্গলবার এসময় উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানি পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান জনাব রাজু আফিন্দি, উপজেলা কৃষি অফিসার জনাব আজিজুল হক, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপসহকারী কৃষি অফিসার সত্যেন্দ্র দেব নাথ, সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম।
সংসদ সদস্য অ্যাড. শামীমা শাহারিয়ার কৃষকদের স্বাস্থ্য বিধি মেনে দ্রুত ধান কাটার অনুরোধ জানান। এসময় স্থানীয় কৃষকদের মধ্যে গামছা, ম্যাক্স, সাবান ও বিস্কুট বিতরণর করেন তিনি।