জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সভায় জামালগঞ্জে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অগ্রগতি ও সাফল্য সমূহ পর্যালোচনা করা, সিএসবি, সিএস, স্থায়ীত্বশীলতা কার্যক্রমকে স্থানীয় সরকারের মনিটরিং জোরদার করণের জন্য কেয়ার-জিএসকে সিএইচডব্লিউ ইনিশিয়েটিভ প্রকল্পের ষান্মাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সভা কক্ষে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের আয়োজনে বেসরকারী সংস্থা কেয়ারের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার।
উপজেলা কেয়ারের প্রকল্প কর্মকর্তা হুমায়ূন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী, স্বাস্থ্য পরিদর্শক শ্বেত শংকর তালুকদার, গণমাধ্যমকর্মী দিল আহমেদ, ইউপি সচিব অজিত রায়, অনন্ত কুমার পাল, ইউপি সদস্য আলী আহমদ, মোশাররফ হোসেন, আব্দুর রহিম, রফিকুল ইসলাম রানা, অজিত সরকার, আসাদ আলী, সেজু আক্তার, নুরে জান্নাত লিপি প্রমুখ ।
- দৈন্যদশায় পড়িনি যে এখনই ইলেকশন দিতে হবে -প্রধানমন্ত্রী
- ছাতকে রেলওয়ে শ্রমিক লীগের বিজয় দিবসের আলোচনা সভা


